মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে ২ দিনব্যাপী ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপ ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২ দিনব্যাপী ৫০ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সেখানে মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাজউদ্দীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সেখানে উপস্থিত ছিলেন।