মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জাতীয়তাবাদী তরুন দলের মেহেরপুর জেলা কমিটির পরিচিত সভা উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত জেলা তরুন দলের আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তরুন দলের আহবায়ক মিজান মেনন।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১নং আহবায়ক ইলিয়াচ হোসেন, যুগ্ন আহবায়ক আনছারুল হক।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সম্পাদক আনোরুল হক কালু, বিএনপি নেতা এ্যাডঃ মখলেচুর রহমান স্বপন, জেলা যুব দলের সংগ্রামী আহবায়ক জহুরুল ইসলাম বড় বাবু, যুবদল নেতা ইকরামূল হক একা, জেলা তৃণমূল দলের যুগ্ন্ আহবায়ক সাবেক ইউপি সদস্য রমজান আলী, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাকিম, মুজিবনগর উপজেলা যুবদলের সম্পাদক আসাদুল ইসলাম, পৌর যুবদলের সম্পাদক তপন, যুগ্ন সম্পাদক লিন্টু, ডি এম মকিদ, জেলা তরুন দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম বাবু, যুবদল নেতা ইমন বিশ্বাস, মনি,পৌর ছাত্রদলের সভাপতি মীর আলমগীর হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন যুবদল নেতা আজমল হোসেন মিন্টু।