মেহেরপুর নিউজ:
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার,পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।