মেহেরপুর নিউজ:
“কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন-২০১৯ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: নাসিমা খাতুন। আলোচনা শেষে একটি র্যালী শহরের সড়ক প্রদক্ষিণ করে।