মেহেরপুর নিউজ:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরাফাত রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এবং ব্র্যাকের প্রতিনিধি মনিরুল হুদা প্রমুখ।
এর আগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরাফাত রহমান, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইনজামামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা, প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মোহাম্মদ, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম রেজা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাসিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, হাফিজুর রহমান হাফিজ ও মনিরুল হুদা প্রমুখ।