মেহেরপুর নিউজ:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করেন।