মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জাদুখালি লাপা সাধুর ২৯ তম প্রয়ান দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী সাধু সমাবেশ, ভক্তিমূলক গান ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান এড্যাভকেট আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সূচনা করেন।
লাপাসাধু স্মৃতি সংঘের সভাপতি তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার সাঈদ আনোয়ার। অনুষ্ঠানের বিভিন্ন প্রান্ত থেকে লাপাসাধুর ভক্তরা অংশগ্রহণ করেন।