মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার জাদুখালীর সাধক লাফাজির ৩০ তম প্রয়াণ দিবসে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সাধক লাফাজি ম্যানেজিং কমিটির উদ্যোগে শুক্রবার রাতে লাফাজির মাজার প্রাঙ্গনে দুই দিনব্যাপী প্রয়ান দিবস ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
লাফাজি ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম। লাফাজি ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক লালন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন মর্চ অরজিন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আনোয়ার। দেশের বিভিন্ন এলাকা থেকে সাধক লাফাজির দুই দিনব্যাপী প্রয়াত দিবস ও ওরশ মোবারক অনুষ্ঠানে যোগদান করেন।