মেহেরপুর নিউজ:
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেরের মৃত্যুতে সারাদেশের ন্যায় মেহেরপুরেও একদিনের শোক পালিত হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও মেহেরপুরের বিভিন্ন মসজিদ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।