মেহেরপুর নিউজ:
গোয়ালঘর ও হোমিওপ্যাথিক ঔষধের দোকান এবং বাড়ির মধ্যে থেকে উদ্ধারকৃত জাপান টোবাকো কোম্পানীর সরকার নিষিদ্ধ সিগারেটের লক্ষ লক্ষ প্যাকেট ও প্রচার পত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের উপকণ্ঠে খন্দকারপাড়া মাঠে লক্ষ লক্ষ পোস্টার ব্যানার সহ প্রচারপত্র পুড়িয়ে নষ্ট করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর উপস্থিতিতে এসকল প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে সকালে মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে জাপান টোবাকো কোম্পানীর গুদাম ঘর এবং ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধির মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাডার একটি বাড়ি থেকে এসমস্ত প্রচারপত্র উদ্ধার করা হয়। একই সাথে উদ্ধার হওয়া পুরস্কার গুলো এতিমখানার শিশু ও মাদ্রাসায় বিতরণ করা হবে বলে জানানো হয়।