সর্বশেষ আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জানুয়ারি:
মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিক মো: সাইফুল ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা ২ টা ৫ মিনিটে লাশের গোসল শেষে জানাজা স্থলে নেওয়ার প্রস্তুতি চলছে বলছে পারিবারিক সূত্রে জানা গেছে।
সোমবার বেলা পৌনে ২ টার দিকে মেহেরপুর মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন তারিকের ছোট ভাই তাওয়াবুল ইসলাম। লাশ বর্তমানে তার নিজ বাড়ির সামনে রাখা হয়েছে। বাদ আসর শহীদ সামসুজ্জোহা পার্কে নামাজের জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।