মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ নভেম্বর:
কেন্দ্র ঘোষিত জামায়াত-শিবিরের তান্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর শহরে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ছাত্র লীগের সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক ও সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন-এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হোটেল বাজার ট্রাফিক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে । সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সাধারন সম্পাদক কুদরত-ই খোদা রুবিক্ষোভ মিছিলটিবেল, কলেজ ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ বাদল, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পোলেন,রকিবুল ইসলাম, মাহবুবু বখতিয়ার প্রমুখ ।