মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধাক্ষ শামসুর রহমান টুটুল। পরে বিদ্যালয়েটর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।