মেহেরপুর নিউজ:
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক আল-আমিন ইসলাম বকুলের মাতা রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না ,,,,,,রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মরহুম রাজিয়া খাতুনের ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
বুধবার সকালের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে তাকে দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় গাংনী উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে দাফন করা হবে।