মেহেরপুর নিউজ,১২ নভেম্বর:
১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে প্রতিণ্ঠানের অধ্যক্ষ রিতা পারভিন প্রশিক্ষনের উদ্বোধন করেন। এসময় উপাধাক্ষ সামসুর রহমান টুটুল, প্যারেড প্রশিক্ষক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নিয়েছে।