মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জিসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাদাকালো ফ্যাশন হাউস জয়লাভ করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় সাদা কালো ফ্যাশন হাউস ৪-০ গোলে রুদ্রনগর একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের ইনজামামুল একাই চারটি গোল করেন।