মেহেরপুর নিউজ:
জিয়া খাল খনন উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-2 আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাঈম কামাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্যরা।
সভায় জানানো হয়, আগামী ১১ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুরে জিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে।