মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আর এ কারণে বর্তমান সরকার তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার ‘দুঃশাসন বিরোধী সংগ্রামী প্রেরণার স্পর্ধিত নাম তারেক রহমান’এই শ্লোগানে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ বিকেল ৩ টায় মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে তারেক রহমানের ৪৮তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ। বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপি সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি নেতা আব্দুর রহিম, আবু ওবাইদুল্লাহ সেন্টু, আবু সুফিয়ান হাবু, আবুল কাশেম, রায়হানুল কবির, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়জুল কবির, আজিমদ্দিন গাজী, শফিকুল ইসলাম ইকবাল, ডাঃ আজিজুল হক, মনিরুল ইসলাম মনি, তাতিদল নেতা মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রনেতা সোহেল ও বাপ্পি। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম,এ,কে খায়রুল বাশার, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল হাসান প্রমুখ।
মাসুদ অরুন বলেন,দুঃশাসন বিরোধী সংগ্রামী প্রেরণার স্পর্ধিত নাম তারেক রহমান।
তিনি বলেন,বর্তমান মহাজোট সরকার তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে।
সাবেক এমপি মাসুদ অরুন বলেন,আওয়ামী লুটেরা গোষ্ঠী বিগত চার বছরে তাদের অপশাসনের ভয়ে আজ দিশেহারা।