মেহেরপুর নিউজ:
জি টু পি প্রকল্পের ভাতার টাকা দ্রুত সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর কাজ শুরু। মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর পৌর এলাকার বয়স্ক, বিধবা ও অসচ্ছল, প্রতিবন্ধী ভুক্তভোগীদের জি টু পি প্রকল্পের আওতায় ভাতার টাকা দ্রুত ও সহজে সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সুবিধাভোগীদের বিকাশ একাউন্ট খোলার কাজ শুরু করা হয়েছে।
সোমবার সকালের দিকে মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ে মেহেরপুর পৌরসভার ১,২,ও ৩ নং ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভুক্তভোগীদের বিকাশ একাউন্ট খোলার কাজ করা হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল মাহমুদ, সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন প্রমুখ সেখানে উপস্থিত থেকে একাউন্ট খোলার কাজ করা হয়।