মেহেরপুর নিউজ :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়।রবিবার মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলি কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী মেহেরপুরের পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান
করেন।