মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমসহ জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।