মেহেরপুর নিউজ, ২৬ ডিসেম্বর :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার ভুসম্পত্তি জবর দখল থেকে মুক্ত করনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকালে জেলা প্রশাসক আতাউর গনির সভাপতিতে ¡ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম প্রমুখ।