মেহেরপুর জেলা আইনজীবির সহকারী সমিতির উদ্যোগে সমিতির সদস্য মরহুম আব্দুল কাদের স্মরনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সকালে সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড ইব্রাহিম শাহিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি আনসার উদ্দিন বেলালী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড আবু সালেহ মোঃ নাছিম। বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক সাহাদুল ইসলাম কানাই প্রমুখ।
# নিজস্ব প্রতিনিধি #