মেহেরপুর নিউজ:
আগামী ২৬ জানুয়ারি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪১ জন ভোটারের মন জয় করতে ৯ টি পদের জন্য দুটি প্যানেলে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক পদে নাজমুল হুদা, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহামুদ শাওন, কোষাধক্ষ রোকেয়া খাতুন, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক নাগিব মহাফুজ জুয়েল, সিনিয়র সদস্য আবুল হাসেম, এসএম আমানুল্লাহ আল আমান, সাব্বির হোসেন শিশির।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি পদে মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক পদে এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এহান উদ্দিন মনা, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সাহেব, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল আজম খান বকুল, সদস্য মোখলেসুর রহমান স্বপন, আল মামুন অনল, তারিক আহমেদ।