মেহেরপুর নিউজ:
মহামারী করোনা মোকাবেলায় লকডাউনের কারণে কর্মহীন মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম উপস্থিত থাকে মেহেরপুরের ১৫০ জন আইনজীবী সহকারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় সেখানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড, ইব্রাহিম শাহীন, মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।