মেহেরপুর নিউজ, ০৭ মার্চ :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পৌর সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু, আওয়ামী লীগ নেতা শাহাজামাল, আব্দুল মান্নান, কাজী শহিদ, আব্দুর রেজা, যুব লীগের সাবেক সম্পাদক সাজ্জাদুল আলম, আনোয়ার হোসেন আনু, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।