মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জেলা ই-সেবা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বড় পর্দায় সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান দেখানো উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, এন ডি সি মোঃ আসলামউদ্দিন, সহকারি কমিশনার অনির্বান নিয়োগি, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ। এ সময় অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।