মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম কারাগার পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জেলখানায় এসে পৌঁছালে জেল পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক সালাম গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জেলখানার বিভিন্ন ওয়ার্ড ও সেল ঘুরে দেখেন। এবং কয়েদীদের সাথে কথা বলেন ও তাদের নানা সদুপদেশ দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, খাবারের মান পর্যবেক্ষণ করেন এবং বন্দীদের চিত্ত বিনোদনসহ সার্বিক কল্যাণে ব্যবস্থা গ্রহণের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, দেবাংশু বিশ্বাস,জেল সুপার মনির আহমেদ,কারাগার মেডিক্যাল অফিসার মেহেদী হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।