মেহেরপুর নিউজ:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাবাডি ও দাবা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজউদ্দীন, সাহেবপুর ক্যাম্প ইনচার্জ বিজন কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী আব্দুল্লাহ আল মামুন, হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আয়োব হোসেন।