মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে জেলা খুচরা সার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা খুচরা সার ব্যবসায়ীদের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সভাপতি খাজা মইনুদ্দিন লিটন, গাংনী উপজেলা সভাপতি তৌহিদ মুর্শেদ অতুল, মুজিবনগর উপজেলা সভাপতি বিপ্লব হোসেন প্রমূখ।