মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি আওতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আকিব জাভেদ সেনজিরের সভাপতিত্বে আলোচনা দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি তৈফিক এলাহি শাকিল, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী সাঈদ, দপ্তর সম্পাদক মোঃ লিজন আলী, মেহেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রমিক, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমূখ।পরে সেখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।