মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তারা।
বৃহস্পতিবার মেহেরপুর বন বিভাগের সহযোগিতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল বাসেদ, মোহাম্মদ সান, জেলা ছাত্রলীগের পাঠচক্র বিষয়ক সম্পাদক সাঈদ ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত ফাহিম প্রমূখ।