মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর বিসিক শিল্প নগরী এলাকাতে -বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা খন্দকার আজিজুল ইসলাম।
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চঞ্চল হোসেন, মাহবুবুল ইসলাম, রাজু আহমেদ, সাইদুর রহমান, রুবেল হোসেন, শাহজাহান আলী, সোহেল হোসেন, জালাল উদ্দিন, বিপ্লব হোসেন, তারিকুল ইসলাম, মিনারুল ইসলাম প্রমূখ। সাধারণ সভায় আগামী ২১ আগস্ট মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের দিন ধার্য করা হয়।