মেহেরপুর নিউজ,১৫ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামবাসীর উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার রাতে আলমপুর মধ্যপাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রাম আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাথালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জেলা ¯ে^চ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মতিয়ার রহমান, যুবলীগ নেতা মাহফিজুর রহমান মাহবুব। বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সাকিবুর রহমান, ইদ্রিস আলী প্রমুখ। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।