মেহেরপুর নিউজ:
শপথ গ্রহন শেষে ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নবনির্বাচিত চেয়ারম্যান। এসময় সেখানে মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।