মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন মিরন। সোমবার দুপুরের দিকে জেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু আনছার এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা এ সময় মিরনের সাথে ছিলেন।