মেহেরপুর নিউজ, ১১ আগষ্ট:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার হামিদুল আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পত্নী শাহাজাদী আলম, অতিরিক্তি পুলিশ সুপার পত্নী কানিজ ফাতেমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ওসি ইকবল বাহার চৌধুরী, ডি আই ওয়ান সোলায়মান আলী, আরআই মতিয়ার রহমান, এসআই জাফর আহামেদ, এএসআই আলীমুজ্জামান, কনেষ্টটেবল হাবিবুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ সুপার হামিদুল আলমকে ফুলের শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়।