মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রাবিয়া খাতুন।
রবিবার সকালের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ছমির উদ্দিনের জন্য নির্মাণাধীন বীর নিবাস পরিদর্শনে যান। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম গাড়ি থেকে নেমে খানিকটা পায়ে হেঁটে বীর মুক্তিযোদ্ধা মরহুম ছমীর উদ্দিনের জন্য নির্মাণাধীন বীর নিবাস পরিদর্শন শেষে তার পত্নী মোছা; রাবিয়া খাতুন এর সঙ্গে কথা বলার সময় রাবিয়া খাতুন জেলা প্রশাসককে জড়িয়ে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মাতৃস্নেহের আদলে রাবিয়া খাতুনের মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন, আপনার কোন সমস্যা নেই মা, আমি আপনাদের পাশে আছি। এসময় জেলা প্রশাসক যেকোনো প্রয়োজনে তাকে স্মরণ করার আহ্বান জানান।