মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের মাসিক স্টাফ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্ব সভায় জেলা প্রশাসকের কার্যালয় ও অধ:স্তন দপ্তরসমূহ থেকে প্রদত্ত সকল সেবা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রদানে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম সেবাপ্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখারও নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রিংকন বিশ্বাস, লিউজা-উল জান্নাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।