মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারী :
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি সরকারী রাজস্ব আদায়ের ব্যাপারে আরো বেশী সজাগ হওয়ার জন্য সংশিষ্ট ব্যাক্তিদের প্রতি নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসক মঙ্গলবার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিস মিলনায়তনে সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় কালে এ আহবান জানান। এসময় কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নুরুল হুদা সেখানে উপস্থিত ছিলেন।