মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। রবিবার দিবাগত রাতে জেলা প্রশাসক শামীমা হাসান মেহেরপুর সহ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজা মন্ডল কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, রিফাত জাহান, সুমাইয়া জাহান ঝুরকা, সাজেদুল ইসলাম, আবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।