মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসকের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বিভাগীয় কমিশনার লোকমান আলী মিয়র সাথে মেহেরপুর জেলার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, জেল সুপার এস এম কামরুল হুদা, পাঠ পরিদর্শক মহসিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।