মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রস্তুতি দেখতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসক স্টেডিয়াম মাঠে আসেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, আর ডি সি রনি খাতুন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রিপন, রিফাত জাহান,সুমাইয়া জাহান ঝুরকা প্রমুখো উপস্থিত ছিলেন।