মেহেরপুর নিউজ:
মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মনোজ্ঞ কুচকাওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শপথ শেষে মানব জাতীয় পতাকা করার লক্ষ্যে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা প্রশাসনের ছাদ বাগানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, মাশতুরা আমিনা, মিথিলা দাস, নাহিদ হোসেন সহ মেহেরপুরের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।