মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়নের অধিদপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা যুব উন্নয়ন অধি দপ্তর প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে যুব উন্নয়ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারী, প্রশিক্ষণরত প্রশিক্ষনারশিরা অংশগ্রহণ করেন।