মেহেরপুর নিউজঃ
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন,লিউজা-উল জান্নাহ,টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী সহ-সভাপতি নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।