মেহেরপুর নিউজ:
জেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী পারভিন আক্তার চাকরি থেকে অবসর গ্রহণ করাই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাব আনিসুর রহমান,বিদায়ী ইউনিয়ন সমাজকর্মী পারভিন আক্তার প্রমুখ। পরে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস প্রদান করা হয়।