মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশের মাধ্যমে প্রতারণা করার ঢাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে মোবাইল ফোন এবং টাকা ফেরত দেয়া হয়েছে।
মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৭৯ টি মোবাইল ফোন এবং ৮১ হাজার টাকা উদ্ধার করেন।রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে মালিকদের নিকট উদ্ধার করা ৭৯ টি মোবাইল ফোন এবং ৮১ হাজার টাকা ফেরত দেওয়া হয়। পুলিশ সুপার এস এম নাজমুল হক মোবাইল ফোন এবং টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ করা হলে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন এবং টাকা উদ্ধার করেন।
মেহেরপুর সদর উপজেলায় ৬৮ জন,মুজিবনগর উপজেলায় ৩ জন ও গাংনী উপজেলায় ৩ জনের মাঝে মোবাইল ফোন ও নগদ টাকা তুলে দেওয়া হয়।