মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেনের উদ্যোগ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বিকেলের দিকে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। মেহেরপুর জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা সৈনিক লীগের অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।