মেহেরপুর নিউজ:
মেহেরপুরের বিশিষ্ট ঠিকাদার এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জে আর পরিবহন এর স্বত্বাধিকার জহুরুল ইসলামের পক্ষ থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৫ টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান জহুরুল ইসলাম এর নিকট থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর গ্রহণ করে সেগুলো মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হস্তান্তর করেন।